ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা ব্যুরো প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ার কেড়াগাছি ইউপি’র সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন এবং কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুর রহমানের ভাই বিশিষ্ট ব্যবসায়ী মোশারফ হোসেন (৬০) রোববার সকাল ৯ টার দিকে উপজেলার পাঁচপোতা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না …. রাজিউন)। তিনি কয়েক মাস ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। স্থানীয় দমদম বাজারের একজন মুদি ব্যবসায়ী ছিলেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, ১ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের একমাত্র ছেলে ফরহাদ বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। মোশারফ হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ শেষ শ্রদ্ধা জানাতে পাঁচপোতা গ্রামের বাড়িতে আসেন। রোববার আছরের নামাজের পর জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
মোশারফ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সংসদ সদস্য এড মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্টোলাল গাইন, ইউপি সদস্য বিল্লাল হোসেন, সাবেক ইউপি সদস্য ফারুক হোসেন,
আওয়ামীলীগ নেতা রুহুল কুদ্দুস, জিয়ারুল ইসলাম। শোক ও সমবেদনা জানিয়ে অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য হাবিুল ইসলাম হাবিব, উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব অধ্যাপক বজলুর রহমান, সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, আলহাজ্ব আব্দুর রশিদ মিয়া, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ কামরুল হোসেন, সহ-সভাপতি আখলাকুর রহমান শেলী, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, মাহফুজুর রহমান সাবু, উপজেলা যুবদল সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু, সাধারণ সম্পাদক এমএ হাকিম সবুজ, যুবদল নেতা রনজু, ছাত্রদল সভাপতি তাওফিকুর রহমান সনজু, সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন,
সাংগঠনিক সম্পাদক শেখ ফরহাদ হোসেন তপু, প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সহ-সভাপতি হাসান মাসুদ পালাশ ও প্রভাষক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক এম এ সাজেদ, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম মনি, ক্রীড়া ও সাংস্কুতিক বিষয়ক সম্পাদক আবু রায়হান মিকাঈল, কার্য নির্বাহী সদস্য শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, নজরুল ইসলাম, তাওফিকুর রহমান সনজু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহ-সভাপতি এসএম জাকির হোসেন, মোশতাক আহমেদ, মোস্তফা হোসেন বাবলু, জাহিদুল ইসলাম, আরিফ চৌধুরী, মোজাহিদুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, আব্দুল আজিজ, রিপন, প্রবীণ সাংবাদিক আনোয়ার হোসেনপ্রমুখ।
স/মা

