এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
জাতীয় সংসদের-৬ দিনাজপুর-১ আসন বীরগঞ্জ ও কাহারোল উপজেলা নিয়ে গঠিত, আগামী জাতিয় সংসদ নির্বাচনে এখান থেকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে নৌকা মার্কায় নির্বাচন করতে প্রস্তুত, ইব্রাহীম মেমোরিয়াল ট্রাষ্টের চেয়ারম্যান বীরগঞ্জের কৃতিসন্তান এ্যাড. হামিদুল ইসলাম। তিনি মনোনয়ন প্রত্যাশী ।
রবিবার বিকেলে ইব্রাহীম মেমোরিয়াল ট্রাষ্ট কার্যালয়ে ছোট এক সুধী সমাবেশে সাংবাদিক-জনতার উপস্থিতিতে তিনি এ ঘোষনা দেন। তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর কথা স্মরণ করে তার সুযোগ্য কন্যা বিশ্ব নন্দিত নেতা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি, তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশ ও জাতির অহংকার, দেশরতœ জননেত্রী শেখ হাসিনার রাষ্ট্র পরিচালনার ভূঁয়শী প্রশংসা করে তার দির্ঘায়ু কামনা করেন।
জানা যায়, এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ২৬ জানুয়ারী ১৯৫১ সালে বীরগঞ্জ পৌরসভা সুজালপুরের স্থায়ী বাসিন্দা শিক্ষানুরাগি ব্যক্তি মরহুম ইব্রাহিম মিঞা ও মোছাঃ আছিয়া খাতুনের সুযোগ্য ছেলে এ্যাড. হামিদুল ইসলাম স-পরিবারে জেলা সদর দিনাজপুর মুন্সিপাড়ায় বসবাস করছেন। ইব্রাহীম মেমোরিয়াল ট্রাষ্টের চেয়ারম্যান বীরগঞ্জের কৃতিসন্তান এ্যাড. হামিদুল ইসলাম ছাত্র জীবনে ছাত্র রাজনীতি শুরু করেন। ১৯৮০ সালে বাংলাদেশ আ’লীগে যোগদানের পর হতে তিনি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য, দিনাজপুর জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক, দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের প্রাক্তন পাবলিক প্রসিকিউটর, দিনাজপুর আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক, ইয়াসমিন হত্যার প্রসিকিউটর, আজীবন সদস্য দিনাজপুর রেড ক্রিসেন্ট হাসপাতাল, ডায়াবেটিক হাসপাতাল, অফিসার্স ক্লাব, প্রাক্তন সভাপতি আইন কলেজ সহ অনেক প্রতিষ্ঠান ও দলের গুরুত্বপুর্ন পদে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়াও বীরগঞ্জ মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বীরগঞ্জ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংসার জীবনে ৩ পুত্র সন্তানের জনক, মোঃ নিয়ামুল খোদা, মোঃ রাশিরুল খোদা সোহান ও মোঃ নবীউল খোদা শোভন তারা সবাই সুশিক্ষিত আমেরিকা এবং অষ্ট্রেলিয়ায় বসবাস করেন। সহধর্মীনি বিশিষ্ট সমাজকর্মী ও নারী সংগঠক নঈমা সুলতানা বীরগঞ্জের মেসার্স আছিয়া হাসকিং মিল এর স্বত্ত্বাধিকারী এবং পরিচালক এলি ফ্যাশন (ফ্যাশন এন্ড ডিজাইন) হাসপাতাল রোড, মুন্সিপাড়া, দিনাজপুর।
স/মা

