হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি
“ভবিষ্যৎ অগ্রসরে সমাজে প্রবীণদের অভিজ্ঞতা, প্রতিভা এবং অংশগ্রহণ নিশ্চিতকরণ” এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে আজ রবিবার ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ফরিদপুর, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ফরিদপুর জেলা শাখা ও ফরিদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে প্রবীণ সমাবেশ ও প্রবীণ মেলা, র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়, র্যালী শেষে ফরিদপুরের শেখ জামাল ষ্টেডিয়ামে প্রবীণ সমাবেশ ও প্রবীণ মেলা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ফরিদপুর জেলা শাখার সভাপতি ডা. এম.এ. জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরাদুল হক, অনুষ্ঠান বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কর্মকর্তা এ.এস.এম. আলী আহসান,ফরিদপুর ডায়াবেটিক সমিতির সম্পাদক অধ্যাপক শেখ আব্দুস সামাদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মনিরুজ্জামান ফরিদী, বেগম রুশেমা ইমাম, মোঃ আজহারুল ইসলাম, অধ্যাপক প্রশান্ত কুমার বিশ্বাস, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নুরুল হুদা। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ফরিদপুরের ছয় প্রবীণ ব্যাক্তিকে সম্মাননা প্রদান করা হয়। প্রবীণ মাতা পিতাকে সেবা সুশ্রুসা করায় জেলার শ্রেষ্ঠ মমতাময় ও মমতাময়ী সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। সভা শেষে নবীণ ও প্রবীণদের সমন্বয়ে অনুষ্ঠিত হয় অভিজ্ঞতা বিনিময় সভা। সমগ্র অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ফরিদপুরের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক এম.এ. সামাদ।
স/মা

