যশোর প্রতিনিধিঃ মুুক্তিযুদ্ধের সংগঠক ,গণ পরিষদ সদস্য, প্রাদেশিক পরিষদের সদস্য , বঙ্গবন্ধুর সাবাস চেয়ারম্যান খ্যাত আবুল ইসলামের আজ ১৩তম মৃত্যুবার্ষিকী। ২০০৪ সালের ২০ ফ্রেবুয়ারি তিনি বাধ্যর্কজনিত কারণে মারা যান। এই উপলক্ষে বাঁকড়া ,হাজিরবাগ ,শংকরপুর ও নির্বাসখোল আওয়ামীগের উদ্যোগে মরহুমের বাসস্থান হাজিরবাগস্থ আবুল ইসলাম ফাউন্ডেশনের মাঠে বিকাল ৩ টায় স্মরণসভার আয়োজন করা হয়েছে। স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণ পরিষদ সদস্য ,প্রাদেশিক পরিষদ সদস্য ময়নুদ্দিন মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মরহুমের সন্তান মাননীয় সংসদ সদস্য (যশোরÑ২) এ্যাড. মনিরুল ইসলাম মনির । এছাড়া ঝিকরগাছা Ñ চৌগাছা আওয়ামী নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
স/শা

