ঢাকাশনিবার , ৩০ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আবুধাবি টেস্টে ১৫৩ রানে পিছিয়ে পাকিস্তান

admin
সেপ্টেম্বর ৩০, ২০১৭ ১১:১৮ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

দিনের শেষ ওভারের চতুর্থ বল। নুয়ান প্রদীপের বলটা বেরিয়ে যাচ্ছিল লেগ স্টাম্পের বাইরে দিয়ে। সেই বলে অযাচিত শট খেলতে গিয়ে ঠিকমতো ব্যাটেই লাগাতে পারলেন বাবর আজম। বল জমা হলো উইকেটকিপার নিরোশান ডিকভেলার গ্লাভসে, কট বিহাইন্ড।

শেষ ওভারে উইকেট হারানোর আক্ষেপ নিয়ে আবুধাবি টেস্টের তৃতীয় দিন শেষ করেছে পাকিস্তান। শনিবার দিন শেষে প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ২৬৬ রান। আজহার আলী ৭৪ রানে অপরাজিত আছেন। এখনো ১৫৩ রানে পিছিয়ে আছে পাকিস্তান।

বিনা উইকেটে ৬৪ রান নিয়ে দিন শুরু করেছিল পাকিস্তান। দুই ওপেনারই তুলে নিয়েছেন ফিফটি। কিন্তু ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি কেউই। সামি আসলাম ৫১ করে ফিরলে ভাঙে ১১৪ রানের উদ্বোধনী জুটি। স্কোরবোর্ডে ২ রান যোগ হতেই ফেরেন আরেক ওপেনার শান মাসুদ (৫৯)।

তৃতীয় উইকেটে দলকে ১৯৫ পর্যন্ত টেনে নিয়েছিলেন আজহার ও আসাদ শফিক। ৩৯ রান করা শফিককে ফিরিয়ে ৭৯ রানের জুটি ভাঙেন রঙ্গনা হেরাথ। এরপরই ৭১ রানের জুটিতে দিন শেষ করতে যাচ্ছিলেন আজহার ও বাবর। কিন্তু দিনের শেষ ওভারে বাবরের ওই আউট।

তৃতীয় দিনে পাকিস্তান প্রথম সেশনে হারায় দুই উইকেট। লাঞ্চের পর কোনো উইকেট নেই। চা বিরতির পর আবার দুই উইকেট। তবে সারাদিনে রান তুলেছে মাত্র ২০২!

স/মা