ঢাকাশনিবার , ৩০ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কলারোয়ায় ১৪পিছ ইয়াবাসহ দুই যুবক আটক

admin
সেপ্টেম্বর ৩০, ২০১৭ ৭:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা ব্যুরো প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার শিবান্দকাটি সুইচ গেটের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল কুশোডাঙ্গা গ্রামের আফসার আলীর ছেলে হাসানুজ্জামান (২০) ও একই গ্রামের আব্দুল খালেকের ছেলে আল-আমিন (২১)। গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নির্দেশ মোতাবেক পূজা মন্ডপের বিশেষ নিরাপত্তাকালে মাদকদ্রব্য উদ্ধার অভিযানে থানার উপ-পুলিশ পরিদর্শক আমিনুল ইসলামের নেতৃত্বে ওই এলাকায় টহলরত অবস্থায় ১৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়। আটক যুবকদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মাদকদ্রব্য উদ্ধার অভিযান অব্যহত রয়েছে বলে জানা যায়।

স/মা