ঢাকাবৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কেশবপুরের ১৯০৫ জন শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরন করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী


সেপ্টেম্বর ২৮, ২০১৭ ১১:২৯ অপরাহ্ণ
Link Copied!

কেশবপুর(যশোর)প্রতিনিধিঃ

কেশবপুর উপজেলার ২১টি প্রাথমিক বিদ্যালয়ের ১৯শ’৫ জন ছাত্রছাত্রীদের মাঝে  টিফিন বক্স আনুষ্ঠানিক ভাবে বিতরণ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষ্যে প্রত্যেকটি টিফিন বক্সের মধ্যে তিনি ছাত্রছাত্রীদের মিষ্টি ও বিতরন করেন।

২৮সেপ্টেম্বর  সকালে  কেশবপুর পাবলিক ময়দানে উপজেলা প্রশাসনের আয়োজনে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর ঐচ্ছিক  তহবিল থেকে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে টিফিন বক্স বিতরন কর্মসূচির মধ্যে এদিন বাকী ২১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিন বক্স প্রদান করা হলো । উপজেলা নির্বাহী অফিসার মিজানুূর রহমানের সভাপতিত্বে এ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, যশোর জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন প্রমুখ। এ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি পঙ্গু  ৩ শিশুকে হুইল চেয়ারও প্রদান করেন।

স/এম