ঢাকাবৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কলারোয়ায় হিজলদী সীমান্তে পাচারের সময় ভিকটিমসহ পাচারকারী আটক

admin
সেপ্টেম্বর ২৮, ২০১৭ ১১:১৪ অপরাহ্ণ
Link Copied!

ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা ব্যুরো প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় হিজলদী সীমান্তে পাচারের সময় ভিকটিমসহ পাচারকারীকে আটক করেছে বিজিবি’র সদস্যরা। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হিজলদী সোনাই নদীর ধার থেকে তাদের উদ্ধারসহ আটক করা হয়। উদ্ধার হওয়া ভিকটিম বগুড়া জেলার শিবগঞ্চ থানার নামোজা ভান্ডারী পাড়ার আব্দুল রোহাব আলীর মেয়ে রুমা আক্তার (২০) ও পাচারকারী উপজেলার হিজলদী গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে কামাল হোসেন(২৮)। গোপন সংবাদের ভিত্তিতে হিজলদী বিজিবি ক্যাম্পের হাবিলদার মোখলেছুর রহমান জানতে পারেন যে, ওই রাতে হিজলদী গ্রামে ছাবেদ আলীর ঘরের মধ্য ভারতের দিল্লী শহরে ভাল কাজের প্রলোভন দেখিয়ে পাচারের উদ্দেশ্য আনা এক বাংলাদেশী যুুবতীকে রাখা হয়েছে। ওই যুবতীকে সুযোগ বুঝে সোনাই নদীর ধার মেইন পিলার ১৪/২ এস আরবি’র নিকট আনলে টহলরত বিজিবি’র সদস্যরা তার নেতৃত্বে পাচারকারী কামালকে আটকসহ ভিকটিম রুমা আক্তারকে উদ্ধার করে। এব্যাপারে হিজলদী বিজিবি ক্যাম্পের হাবিলদার মোখলেছুর রহমান বাদি হয়ে কলারোয়া থানায় একটি মানব পাচার আইনে মামলা নং (৩২) ২৭/৯/১৭ দায়ের করেন এবং পাচারকারী কামাল ও ভিকটিমকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে বলে প্রতিবেদককে জানান।

স/মা