ঢাকাবৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কলারোয়ায় সীমান্তে চোরাচালানী শাড়িসহ চোরাকারবারী শাহারুল আটক

admin
সেপ্টেম্বর ২৮, ২০১৭ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা ব্যুরো প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় কাকডাঙ্গা সীমান্তে চোরাচালান বিরোধী অফিযান চালিয়ে চোরাচালানী শাড়িসহ এক চোরাকারবারীকে আটক করেছে সীমান্তরর্ক্ষী বিজিবি’র সদস্যরা। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কেঁড়াগাছি ও কুটিবাড়ি সোনাই নদীর ধার থেকে পৃথক অভিযানে আটকসহ উদ্ধার করা হয়। আটককৃত চোরাকারবারী কেঁড়াগাছি গ্রামের আব্দুুল মালেকের ছেলে শাহারুল ইসলাম (২০)। কাকডাঙ্গা ক্যাম্পের হাবিলদার খান জাহান আলীর নেতৃত্বে ওই রাতে কেঁড়াগাছি সোনাই নদীর ধারে টহলরত অবস্থায় একদল চোরাচালানীদের তাড়া করে। বিজিবি’র তাড়া খেয়ে চোরাচালানী শাহারুল বস্তাসহ আটক হয়। পরে বস্তা থেকে ভারতীয় উন্নত মানের ৩৫ পিচ শাড়ি উদ্ধার করা হয়। যার আনুুমানিক মুল্য ৫৬ হাজার টাকা। অপরদিকে রাতে একই হাবিলদারের নেতৃত্বে কুটিবাড়ি সোনাই নদীর ধার থেকে টহলরত অবস্থায় ৫ গাইড কাপড় উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩লাখ টাকা। আটক শাড়িসহ শাহরুলকে থানা পুলিশে সোপার্র্দ করে বিজিবি এবং উদ্ধার হওয়া কাপড় সাতক্ষীরা বিজিবি’র হেড কোয়াটারে জমা দেওয়া হয়েছে বলে জানা যায়।

স/মা