জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়ায় বিকাশ ব্যবসায়ীর ছিনতাই হওয়া ৬৯ হাজার টাকা ও ২টি মোবাইল সেট ৬ ঘন্টার ব্যবধানে উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায় মঙ্গলবার উপজেলার কৈখালী বাজারের বিকাশ ব্যবসায়ী কৃষ্ণ কান্ত দাস দোকান বন্ধ করে গ্রামের বাড়ী পশ্চিম চেঁচরী যাওয়ার পথে ৩ ছিনতাইকারী তার পথ গতিরোধ করে সাথে থাকা ৭৫ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন সেট নিয়ে যায়। এ সময় তার ডাক চিৎকারে পাশ্ববর্তী পূজা মন্ডপে কর্তব্যরত এসআই আলী হোসেন ও এএসআই নেয়ামত উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে অফিসার ইনচার্জের নির্দেশে বুধবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ ঘন্টার ব্যবধানে ছিনতাইকারী মোস্তফা খান (৩০) ও লাভলু (৩০) কে গ্রেফতার করেছে এবং তাদের কাছ থেকে ছিনতাইকৃত ৭৫ হাজার টাকার ৬৯ হাজার টাকা ও মোবাইল ফোন সেট ২টি উদ্ধার করে। গ্রেফতারকৃত মোস্তফা উপজেলার দক্ষিন চেঁচরী গ্রামের মোজাম্মেল খানের পুত্র ও লাভলু একই গ্রামের আশ্্রাব আলীর পুত্র।
এব্যাপারে থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে গতকাল বৃহস্পতিবার কোর্টে প্রেরণ করা হয়েছে। এবং পলাতক আসামীদের গ্রেফতারে জন্য অভিযান অব্যহত আছে।
স/মা

