হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় স্থানীয়ভাবে কৃষির সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের উপায় শীর্ষক এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন ও জাতীয় কৃষাণী শ্রমিক সমিতি আয়োজিত এই কর্মশালায় সরকারী কর্মকর্তা, জন প্রতিনিধি,কৃষক, শিক্ষক, সাংবাদিক,এনজিও কর্মীরা অংশ গ্রহণ করেন।
নগরকান্দা উপজেলা কৃষি অফিস সংলঘœ কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে বুধবার সকাল ১০ টায় এই কর্মশালার উদ্ধোধন করেন নগরকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা আশুতোষ বিশ^াস। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাছরিন সুলতান। কর্মশালায় অংশগ্রহণ করেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা কে এম হাসানুজ্জামান, কৃষকনেতা ও কোদালিয়া শহীদনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান অনু, নগরকান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, নগরকান্দা পৌরসভার প্যানেল মেয়র নিমাই চন্দ্র সরকার, নগরকান্দা সরকারী কলেজের প্রভাষক ফারুক হোসেন, আশার নগরকান্দা শাখার ম্যানেজার নাজমা বেগম, উপ সহকারী কৃষি কর্মকর্তা আহাদ আলী, কৃষক আকরাম হোসেন ,কবির হোসেন প্রমুখ।
কর্মশালায় অংশ গ্রহণকারীরা নগরকান্দায় কৃষির সমস্যা হিসেবে কৃষি পণ্যের ন্যার্য মূল্য না পাওয়া ও মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম , জলাবদ্ধতা, প্রাকৃতিক দুর্যোগ, কৃষি শ্রমিকের অভাব, ভেজাল বীজ,সার ও কীটনাশক, কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণের অভাব, কৃষি ঋণের অপ্রতুলতা , কৃষক সংগঠনের অভাব,সরকারী কর্মকর্তা ও জন প্রতিনিধিদের সততা ও জবাবদিহিতার অভাব, কৃষি পণ্যে সংরক্ষণের জন্য প্রয়োজনীয় সংরক্ষানাগার না থাকা,কৃষি কাজে অংশহগ্রহণকারী মহিলাদের ভাল চোখে না দেখাসহ বিভিন্ন সমস্যা চিহ্নিত করেন। এই সকল সমস্যা সমাধানের উপায় হিসেবে মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম কমাতে কৃষকদের কাছ থেকে সরাসরি কৃষি পণ্য ক্রয় করা, বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার, কৃষক কৃষাণীদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা, পানি নিস্কাশনের সুব্যবস্থা, পর্যাপ্ত কৃষি ঋণের ব্যবস্থা, সংরক্ষাণাগার নির্মাণসহ বেশ কিছু সুপারিশমালা পেশ করেন।
স/মা

