ঢাকাবৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বয়সের তুলনায় দেখতে অনেক তরুণী !

admin
সেপ্টেম্বর ২৮, ২০১৭ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

ইউক্রেনে ৪১ বছর বয়সি এক নারীকে বিমানবন্দরের পাসপোর্ট কন্ট্রোল বিভাগে আটক করা হয়। তার অপরাধ কী জানেন? তিনি তার আসল বয়সের তুলনায় দেখতে অনেক তরুণী।

সেই জন্যে পাসপোর্ট দফতরের কর্মকর্তারা বিশ্বাস করতে পারেননি যে, এই নারী তাঁর নিজেরই পাসপোর্ট ব্যবহার করছেন। তারা ভেবেই নিয়েছিলেন ন্যাটালি জেনকিভ নামের ওই নারী তার থেকে অন্তত কুড়ি বছরের বড় কোন নারীর ছবি-পাসপোর্টে ব্যবহার করেছেন।

আর এই অপরাধে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বিমানবন্দরের অন্য ব্যক্তিরাও তাকে চিহ্নিত করে এগিয়ে এসে অটোগ্রাফ নিতে চাইলে কর্মকর্তাদের ভুল ভাঙে। ন্যাটালি পেশায় একজন ব্যান্ড গায়িকা। লামা নামের একটি ব্যান্ডের সঙ্গে যুক্ত তিনি। তুরস্কে ছুটি কাটিয়ে বাড়ি ফিরছিলেন এই সুন্দরী। সেই সময়ই বিমানবন্দরে তাকে আটকানো হয়। তবে পরে যখন তাকে বিমানবন্দরে আটকে রাখার আসল কারণ নারী জানতে পারেন, তিনি কার্যত হাসি আর চেপে রাখতে পারেন না। ন্যাটালি জানিয়েছেন, তিনি বয়সের তুলনায় যেহেতু অনেক কমবয়সি দেখতে, তার জন্যে বিভিন্ন লোকের থেকে অনেক সময় প্রশংসাও পেয়েছেন। কিন্তু সেই জন্যে তাকে বিমানবন্দরে আটকে রাখা হতে পারে, সেটা তিনি ভাবতেই পারেন নি। খবর এবিপি আনন্দ।

স/মা