কুষ্টিয়া
কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে টনি (২৭) নামে এক সস্ত্রাসী নিহত হয়েছে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ১টি বিদশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে।
পুলিশের দাবি বন্দুকযুদ্ধের সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছে।
মঙ্গলবার ভোররাত পৌনে ৪টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা মাঠের মধ্যে এ ‘বদুকযুদ্ধের ঘটনা ঘটে।
দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, একদল সশস্ত্র সন্ত্রাসী কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে দৌলতপুর-কাতলামারী সড়কের বালিয়াডাঙ্গা মাঠের মধ্য অবস্থান করছে এমন গোপন খবর পেয়ে দৌলতপুর থানার এসআই রহিমের নেতৃত্বে পুলিশর টহল দল সেখানে অভিযান চালায়। পুলিশর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশর গাড়ীকে লক্ষ্য কর গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে। ঘন্টাব্যাপী চলা বন্দুকযুদ্ধের একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হাটে। এসময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনক উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাক মৃত ঘোষনা করেন । পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা সন্ত্রাসী টনিকে শনাক্ত করেন। সে উপজলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া গ্রামের আলম মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় হত্যাসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তল,ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়েছে।
বন্দুকযুদ্ধে’ আহত তিন পুলিশ সদস্যকে দৌলতপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স/মা

