ঢাকাবুধবার , ২৭ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সাবের হোসেনের সঙ্গে সমঝোতা নয় : পাপন

admin
সেপ্টেম্বর ২৭, ২০১৭ ১২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

দেশের ক্রিকেটের বিকাশ বাধাগ্রস্ত করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি সাবের হোসেন ষড়যন্ত্র করছেন অভিযোগ করেছেন বর্তমান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। মঙ্গলবার ধানমন্ডির বেক্সিমকো নিজের অফিস কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

এসময় এবার বিসিবি বিষয়ে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে কোনো আলোচনা বা সমঝোতা করবেন না বলেও জানিয়েছেন পাপন।

এর আগে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কমিটির কার্যক্রম কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এ রুল জারির পরিপ্রেক্ষিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পাপন বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী বোর্ড চলবে। সাবের হোসেন চৌধুরীর সঙ্গে কোনো আলোচনা বা সমঝোতা হবে না।

তিনি আরও বলেন, বোর্ড পরিচালনা নিয়ে বিচলিত হওয়ার মতো কোনো সিদ্ধান্ত আদালত দেননি। তাই এ নিয়ে চিন্তার কিছু নেই।

নাজমুল হাসান বলেন, সভা অনুষ্ঠানে কোনো স্থগিতাদেশ না থাকায় এজিএম অনুষ্ঠিত হবে। ওই সভায় বিসিবি কীভাবে চলবে- সে বিষয়ে সিদ্ধান্ত আসবে।

এর আগে বিসিবির গঠনতন্ত্রে পরিবর্তন এনে পাঁচ বছর আগে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) একটি চিঠিকে কেন্দ্র করে আইনি জটিলতা তৈরি হয়।

সেই প্রেক্ষাপটে বিসিবির সাবেক পরিচালক স্থপতি মোবাশ্বের হোসেন রবিবার একটি রিট করেন।

বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ সোমবার রিটের শুনানি করে মঙ্গলবার রুল জারি করেন। রুলে বিসিবির কার্যক্রম পরিচালনা থেকে কেন বিরত রাখার নির্দেশ দেয়া হবে না- তা জানতে চাওয়া হয়।

তবে পরিচালনা পর্ষদের কার্যক্রমে আদালত কোনো স্থগিতাদেশ দেয়নি।

এর ফলে বিসিবির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠানে কোনো ‘বাধা নেই’ বলে জানিয়েছেন আইনজীবীরা।

বিডি প্রতিদিন

 

স/মা