ঢাকামঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে চালের মজুতদারের বিরুদ্ধে অভিযান : ৩ জনকে জরিমানা

admin
সেপ্টেম্বর ২৬, ২০১৭ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে অবৈধ চালের মজুতদারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।

 জেলার বিভিন্ন চালের গোডাউনে এই অভিযান পরিচালনা করে তিন ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন আদালত। অভিযান পরিচালনা করা হয় জেলা শহরের টেপাখোলা বাজার এলাকায়।

আনসার বাহিনীর সহায়তায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান জানান, ‘চাল ব্যাবসায়ীরা অতিরিক্ত চাল মজুদ করার দায়ে ১৯৫৬ সালের ৬ নং ধারায় অত্যাবশকীয় খাদ্য পণ্য আইনে দোষী সাব্যস্ত করে ওই চাল ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়। তিনি বলেন, সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়।

জরিমানা প্রাপ্ত চাউল ব্যবসায়ীরা হলো মুকুল সাহা ৪০ হাজার, শংকর সাহা ৩০ হাজার এবং মেসাস মোসলেম ট্রেডাসকে ৩০ হাজার টাকা ।

এসময় আদালত পরিচালনাকারি নির্বাহী ম্যাজিস্ট্রেট দন্ডপ্রাপ্তদের মজুতকৃত চাউল দ্রুত বাজারে ছেড়ে দিতে নির্দেশ প্রদান করেন ।

স/মা