ঢাকাসোমবার , ২৫ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মায়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে ফরিদপুরে ওলামা দলের মানববন্ধন

admin
সেপ্টেম্বর ২৫, ২০১৭ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

মায়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর বর্বরচিত গণহত্যা ও পৈশাচিক নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ফরিদপুর জেলা ওলামা দল। আজ সোমবার সকাল ১০ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে রোহিঙ্গা মুসলিম হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন প্রকার ব্যানার ফেষ্টুন প্লাকার্ড নিয়ে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী ওলামাদল ফরিদপুর জেলা শাখা।

মাওলানা দেলেয়ার হোসেন জিলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসময় বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি এ্যাডঃ লিয়াকত আলী খান বুলু, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিবুর রহমান হাফিজ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ওলামা দল নেতা মাওলানা আকরামুজ্জামান,মুফতি সৈয়দ মোস্তাফিজুর রহমান, ভাঙ্গা উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আবু সাইদ, নগরকান্দা উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, হাফেজ রুহুল আমিন,ফরিদপুর শহুর স্বোচ্ছাসেবক দলের আহবায়ক হাসানুর রহমান মৃধা, ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

স/মা