ধামরাই (ঢাকা) থেকে মো. মাসুদ সরদার
ঢাকার ধামরাইয়ে সুস্থ্য জীবন নামের একটি সেচ্ছাসেবী সমাজ কল্যান সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় ও বন্ধু স্যোশাল ওয়েলফেয়ার সোসাইটির আর্থিক সহায়তায় গতকাল সোমবার ধামরাই সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে এইচ আইভি এইডস নিয়ে জনসচেনতা মুলক অনুষ্ঠান হয়েছে। এ আলোচনা সভায় পুলিশ প্রশাসনের কর্মকর্তা, চিকিৎসক , জনপ্রতিনিধি, ইমাম, সুশিল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিক অংগ্রহন করেন।
এসময় সুস্থ্য জীবনের ডিআইসি ম্যানেজার ওয়াসির আহম্মেদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. ফজলুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ধামরাই থানার এসআই আতিয়ার রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও শাকিল আহম্মেদ, মোহনা টিভির প্রতিনিধি মেহেদী ইমাম জান কায়ছার প্রমুখ। বক্তারা এইচআইভি এইডস সম্পর্কে এবং হিজড়া সম্প্রদায়ের স্বাস্থ্য সচেতনতা নিয়ে বিস্তর আলোচনা করেন।
স/মা

