কিশোরগঞ্জ প্রতিনিধি:
ইটনা হাওরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। গত রোববার দুপুরে ইটনা উপজেলার মোল্লাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। উপজেলার মোল্লাপাড়া গ্রামের হক মিয়ার কন্যা মারুফা আক্তার (৫) ও আছমত আলীর কন্যা পাপিয়া আক্তার (৬) বাড়ির পার্শ্বে খেলা করতেছিল। হঠাৎ বন্যার পানিতে পড়ে যায়। খোঁজাখুজির পর পানি থেকে তাদের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষনা করেন।
ইটনা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মালেক বলেন, ময়না তদন্ত ছাড়াই জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি দিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স/মা

