এ.কে আজাদ(জেলা প্রতিনিধি) লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার ইউনিয়নে জেলা পরিষদের জমি দখলের চেষ্টা চালায় স্থানীয় বাহার, পারভেজ, রিয়াজ সহ কয়েকজন ভাড়াটিয়া সন্ত্রাসী। জানা যায়, গতকাল রাতে এই ঘটনা ঘটে। সদর উপজেলার দালালবাজারে জেলা পরিষদের ৬৪ নং লক্ষ্মীপুর মৌজার সিএসএস নং- ১৪৫৭, দাগ নং-৩১৪২ হাল খতিয়ান নং- ৭, দাগ নং- ৩৪৩৩ বিবরণে উল্লেখিত জমি জেলা পরিষদ, আহছান উল্যার পুত্র শরীফকে লিজ দেন। জানা যায়, শরিফ গত ১৮/০৫/২০১৭ ইং তারিখে জেলা পরিষদের কাছে উপরোক্ত জমি লিজ নেওয়ার জন্য আবেদন করে। উক্ত আবেদনের পরিপেক্ষিতে ৩১/০৫/২০১৭ ইং তারিখে জেলা পরিষদ কর্তৃপক্ষ শরীফকে সরকারি বিধি মোতাবেক ইজারা দেয়। লক্ষ্মীপুর জেলা পরিষদ সূত্রে জানা যায়, সরকারের রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে উক্ত জমি শরীফকে ইজারা দেওয়া হয়। বিগত দিন থেকে উক্ত জমি শরীফের দখলে রয়েছে। শরীফ তার লিজ নেওয়া সম্পত্তিতে দোকানঘর করতে গেলে একটি কুচক্রীমহল বাঁধা প্রদান করে এবং দোকান ঘর নিমার্ণ করতে নেওয়া মালামাল লুট করে। শরীফ বিষয়টি জেলা পরিষদকে জানালে উক্ত জমি সরকারি সার্ভেয়ার দ্বারা শরিফকে বুঝিয়ে দেয়। এবং জেলা পরিষদ উক্ত জমির উপর একটি সাইনবোর্ড লাগিয়ে শরীফকে লিজ মালিক হিসাবে ঘোষণা দেন।
এ বিষয়ে দালালবাজার পুলিশ পাড়ি সূত্রে জানা যায়, জেলা পরিষদের নির্দেশে সরকারি সার্ভেয়ার কর্তৃক উক্ত জমি শরিফকে বুঝিয়ে দেওয়ার সময় দালালবাজার পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ ওমর ফারুক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলা পরিষদ শরীফুল ইসলামকে উল্লিখিত বিবরণের জমি বুঝাইয়া দেয়। জেলা পরিষদ আদেশ অমান্য করে স্থানীয় সন্ত্রাসী বাহার, রিয়াজ ও রাশেদ উল্লিখিত জমি দখলের চেষ্টা করে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক (৬০) তিনি জানান, বাহার, রিয়াজ ও রাশেদ সহ কয়েকজন সন্ত্রাসী গতকাল রাতে উল্লিখিত জমির সাইনবোর্ড ভাংচুর ও স্থান থেকে অপসারণ করে। এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা পরিষদের সার্ভেয়ার মিজানুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা শিকার করে বলেন খুব দ্রুত আইনানুক ব্যবস্থা নেওয়া হবে। এবং তিনি আরো জনান, জেলা পরিষদের আইন অমান্য করে তারা যে সাইনবোর্ড অপসারণ করেছে তা অব্যশই জেলা পরিষদের জন্য খুবই দুঃখজনক বিষয়।
স/মা

