কিশোরগঞ্জ থেকে
আকিব হৃদয়
গতকাল ২৪ সেপ্টেম্বর ২০১৭ রবিবার জেলার যশোদল ইউনিয়নে পরিবার পরিকল্পনার বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব তরফদার মোঃ আক্তার জামীল। এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার লুনা, যশোদল ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি বাবুল হাজী, সাধারণ সম্পাদক স্বপন, যশোদল ইউনিয়নের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন, কর্শাকড়িয়াল ইউনিয়নের চেয়ারম্যান বদর উদ্দিন আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মিজানুর রহমান সহ প্রজনন সংক্রান্ত সেবা নিতে আসা বিভিন্ন বয়সী নারীরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আবু তাহা মোঃ এনামুর রহমান। প্রধান অতিথি কিশোরগঞ্জ এর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব তরফদার মোঃ আক্তার জামীল তার বক্তব্যে ‘ফ্যামিলি প্ল্যানিং-২০২০’ লক্ষ্যমাত্রাসমূহ বাস্তবায়নে পরিবার পরিকল্পনা বিভাগসহ সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহবান জানান। উল্লেখ্য উক্ত বিশেষ ক্যাম্পে ৩০ জন রোগীকে সাধারণ সেবা, ২০ জন কিশোর-কিশোরীকে প্রজনন স্বাস্থ্য সেবা, ০৫ বছর বয়সী ২০ জন শিশুকে শিশু স্বাস্থ্য সেবা, ১৪ জন গর্ভবতী মহিলাকে শারীরিক চেকআপ, তিন জনকে ৩ মাস মেয়াদী পরিবার পরিকল্পনার ইনজেকশন প্রদান সহ ৮৭ জন মহিলাদেরকে ইমপ্লানন সেবা দেয়া হয়।
স/মা

