ঢাকারবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

দক্ষিণ আফ্রিকার হাতে বিধ্বস্ত নিউজিল্যান্ড

admin
ফেব্রুয়ারি ১৯, ২০১৭ ১১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

একমাত্র টি-টোয়েন্টিতে জয়ের ধারাবাহিকতা এবার ওয়ানডে সিরিজেও দেখাল প্রোটিয়ারা। হ্যমিল্টনের স্যাডন পার্কে বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে কিউইদের ৪ উইকেটে হারিয়েছে সফরকারীরা। বৃষ্টির কারণে ওভার কমিয়ে দেওয়া হয়। ৫০ ওভারের ম্যাচ নেমে আসে ৩৪ ওভারে। এই ম্যাচ জয়ের জন্য উভয় দলকেই টি-টোয়েন্টি স্টাইলে ব্যাট চালানো ছাড়া কোনো উপায় ছিল না। শেষ পর্যন্ত বাজিটা জিতে গেল প্রোটিয়ারাই।

দিবারাত্রির ম্যাচে টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। ১৯ রানে প্রথম উইকেট হারানো কিউইরা ইনিংস জুড়েই খোঁড়াতে থাকে। সর্বোচ্চ ব্যক্তিগত রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি ৫৩ বলে ৪ বাউন্ডারি এবং ১ ওভার বাউন্ডারিতে ৫৯ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন কলিন গ্র্যান্ডহোম (৩৪)। এছাড়া ল্যাথাম (০), টেইলর (১), ব্রুম (২), নিশাম (২৯), স্যান্টনার (১৭) এবং সাউদি (২৪*) রান করেন। আফ্রিকার হয়ে সর্বোচ্চ উইকেট নেন ক্রিস মরিস। তিনি ৭ ওভারে একটু বেশি রান খরচায় (৬২ রান) ৪ উইকেট নেন। এছড়া রাবাদা ২টি এবং শামসি ১টি উইকেট নেন। ৭ উইকেটে কিউইদের স্কোর দাঁড়ায় ২০৭।

জবাবে ব্যাট করতে নেমে ৮৮ রানের জুটি গড়েন দুই প্রোটিয়া ওপেনার কিপার কুইন্টন ডি কক এবং হাশিম আমলা। আমলা ৩৫ রান করে আউট হলেও ৬৯ রানের এক ইনিংস খেলেন ডি কক। ম্যাচসেরা হয়েছেন তিনি। এরপর শুরু হয় ডি ভিলিয়ার্সের দাপুটে ব্যাটিং। তবে এদিন একটু ধীরস্থির খেলে মাত্র ৩টি বাউন্ডারি হাঁকিয়ে ৩৭ রানে অপরাজিত থাকেন তিনি। ২০৮ রান করতে গিয়ে অবশ্য ৬টি উইকেট হারাতে হয়েছে। তাতে কী? ১ বল বাকী থাকতেই জয়ের বন্দরে পৌঁছে গেছে প্রোটিয়ারা।

স/শা