ঢাকাসোমবার , ২৫ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝিনাইদহে জাল সার্টিফিকেট তৈরী ও পর্ণগ্রাফী বিক্রির অপরাধে গ্রেফতার ১

admin
সেপ্টেম্বর ২৫, ২০১৭ ৭:২২ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ সংবাদদাতা 

ঝিনাইদহে আলোচিত জাল সার্টিফিকেট তৈরী ও পর্ণগ্রাফী বিক্রির অপরাধে জনি হোসেন (২৬) নামের এক যুবককে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডিত জনি হোসেন ঝিনাইদহ শহরের পুরাতন হাটখোলা এলাকার আলাউদ্দিনের ছেলে। আদালত সুত্রে জানা গেছে, শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের একটি দোকানে দীর্ঘদিন ধরে জাল সার্টিফিকেট তৈরী করা হচ্ছে ও এলাকার যুবকদের নিকটে পর্ণগ্রাফী বিক্রি করে এবং ঝিনাইদহ জেলাব্যাপী পর্ণগ্রাফী বোঝায় হার্ডডিস্ক ও পেনড্রাইভ সরবরাহ কওে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে হাতে নাতে জনি হোসেনকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে পাবলিক পরীক্ষা সমূহ (অপরাধ) আইন ১৯৮০ সালের ৭ ধারা মোতাবেক ১৫ দিনের কারাদন্ড প্রদাণ ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জব্দ করা হয় ভরপুর পর্ণগ্রাফী বোঝায় ৩ টি হার্ডডিস্ক ও ১০ টি পেনড্রাইভ। এদিকে এলাকাবাসী প্রতারক জনি আটকের ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন।

স/মা