ঢাকাশুক্রবার , ২২ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে হিজড়া সম্প্রদায়

admin
সেপ্টেম্বর ২২, ২০১৭ ১১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

এবার রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে হিজড়া সম্প্রদায়। টেকনাফের উনছিপ্রাং, লম্বাবিল, নয়াপাড়া ও লেদা এলাকায় ২ সহস্রাধিক অসহায় রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের মাঝে খাবার, পানি ও নগদ অর্থ বিতরণ করেন তারা।

ত্রাণ বিতরণ করতে আসা প্রিংকা নামের এক হিজরা জানান, তাদের আয়ের একটা অংশ দিয়ে অসহায় রোহিঙ্গদের মাঝে মানবিক হাত বাড়িয়ে দিলাম। তারা খুব অসহায় এবং নির্যাতিত তাই তাদের পাশে এসে দাড়ালাম আমরা।

ময়ূরী নামের আরেক হিজড়া বলেন, বার্মার রাখাইনরা রোহিঙ্গাদের ওপর প্রচুর নির্যাতন চালায়। তাদের নির্যাতনের মুখে রোহিঙ্গারা ধনসম্পদ ফেলে চলে আসে তাই অসহায রোহিঙ্গাদের মাঝে আমাদের সম্প্রদায়ের সম্মলিত পাশে দাঁড়ানো।

স/মা