ঢাকাশুক্রবার , ২২ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে নির্মাণ শ্রমিক নেতার সুস্থ্যতায় মিলাদ মাহফিল ও আলোচনা

admin
সেপ্টেম্বর ২২, ২০১৭ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগঠক আবুল কালাম আজাদের সুস্থ্যতায় মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সন্ধ্যায় শহরের থানা রোডস্থ নির্মাণ শ্রমিক ইউনিয়নের নিজস্ব মিলনায়তনে এই কর্মসূচী পালন করা হয়।

আবুল কালাম আজাদ গত ১৯ শে আগষ্ট মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। এখনও অসুস্থ রয়েছেন। মৃত্যুর কোল থেকে ফিরে আসায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জনপ্রিয় এই শ্রমিক নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করে। নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আবুল কালাম শেখ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুক্তা, যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন আনু, কোষাধ্যক্ষ সম্পাদক এনায়েত হোসেন, প্রচার সম্পাদক ফজলুর রহমান মন্ডল, সাংগঠনিক মজনু শেখ, সাব ঠিকাদার মো: মালেক শেখ প্রমুখ।

স/মা