ঢাকাশুক্রবার , ২২ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দাউদকান্দির প্রয়াত সাংবাদিক বাবুলের স্মরণে দোয়া ও আলোচনা সভা

admin
সেপ্টেম্বর ২২, ২০১৭ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা

দাউদকান্দির প্রয়াত সাংবাদিক বাবুলের স্মরণে আজ ২১ সেপ্টেম্বর দুপুরে দোয়া মাহফিল ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক যুগান্তর পত্রিকার প্রাক্তণ দাউদকান্দি প্রতিনিধি মরহুম শহীদুর রহমান বাবুলের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলার দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে।

নিরাপদ সড়ক চাই (নিসচা) কুমিল্লা উত্তর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) কুমিল্লা উত্তর জেলা শাখার সভাপতি সাংবাদিক লিটন সরকার বাদল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন, দাউদকান্দি পৌর প্যানেল মেয়র মোঃ রকিব উদ্দিন রকিব প্রমুখ। অনুষ্ঠান সমন্বয়ক ছিলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) কুমিল্লা উত্তর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও দাউদকান্দি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন।

উল্লেখ্য যে, সাংবাদিক শহীদুর রহমান বাবুল ২০০১ সালের ২১ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার গাজীপুর পেট্্েরাল পাম্পের নিকট এক মর্মান্তিক সড়ক দুঘর্টনায় নিহত হন।

স/মা