হিলি প্রতিনিধি:দিনাজপুরেরর হকিমপুরে ২ দিন ব্যাপী মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই শেষ করেছে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি।
শনিবার ও রবিবার উপজেলা পরিষদ সভাকক্ষে কমিটির সচিব ও নির্বাহী অফিসার শুকরিয়া পারভীর এর নেতৃত্বে যাচাই-বাছাই কমিটিতে ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব আসাদুজ্জামান আরজু, দিনাজপুর জেলা কমান্ডের সমাজ কণ্যান সম্পাদক মজিবর রহমান, উপজেলা কমান্ডার লিয়াকত আলী ও এমপির প্রতিনিধি সামছুল আলম মন্ডলসহ ৮ সদস্যের প্রতিনিধি দল।
এই উপজেলায় ৬১ জন নতুন ও ২০ জন পুরাতন মুক্তিযোদ্ধা‘র কাগজপত্র যাচাই – বাছাই করেন এই কমিটি।
স/শা

