মুন্সীগঞ্জ প্রতিনিধি
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে দৈনিক বিজয় এর ২য় বর্ষ উদযাপন করেছে দৈনিক বিজয় মুন্সীগঞ্জ জেলা পরিবার । বুধবার দুপুরে জেলা শহরে অবস্থিত পৌর মার্কেটের ২য় তলায় বিজয় ব্যুরো অফিসে বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় বক্তরা দৈনিক বিজয়ের সফলতা কামনা করেন এবং দৈনিক বিজয় পত্রিকার মাধ্যমে প্রত্যান্ত অঞ্চলের সাধারন মানুষের চাওয়া পাওয়া এবং প্রত্যাশার কথা তুলে ধরার আহব্বান জানান। যেখানে অনিয়ম,দূর্নীতি,অসামাজিক কার্যকলাপ, জমি দখল, বালু উত্তোলন, খাট ভরাট, মাদক, সন্ত্রাস, ঘটনা এবং দূর্ঘটনায় দৈনিক বিজয়কে কাছে পেয়েছে সাধারন মানুষ । আগামীতে দৈনিক বিজয় তার এক ঝাঁক নির্ভীক, সাংবাদিকদের নিয়ে মুন্সীগঞ্জ জেলায় অগ্রনী ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বক্তরা আরো বলেন, অল্পদিনে দৈনিক বিজয় পাঠকদের মন জয় করেছে এবং মুন্সীগঞ্জ জেলার নানা অজানা ঘটনাও জাতির সামনে তুলে ধরেছেন ।
দৈনিক বিজয় ইতিপূর্বে প্রশাসনের অজানা অনেক কিছু দৃষ্টি গোচর করতে সক্ষম হয়েছে । এতে করে প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়ে মুন্সীগঞ্জ জেলার শান্তি , সৃংখলা বজায় রেখেছে । মুন্সীগঞ্জ জেলায় দৈনিক বিজয়ের অবদান অতুলনীয় । বিকাল ৪ টা ব্যুরো অফিসে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় দৈনিক বিজয়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালন। সন্ধ্যায় এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । এতে মুন্সীগঞ্জ কালচার অঙ্গনের বিভিন্ন শিল্পী গান পরিবেশন করেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সোনিয়া হাবিব লাবনী, সাবেক সভাপতি শহিদ ই হাসান তুহিন, মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির সাবেক সাধারন সম্পাদক এ্যড. মাসুদ আলম, এ্যাড. এস আর রহমান মিলন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো: শরিফ মাহমুদ, সাংবাদিক জুয়েল রানা , সাংবাদিক শাহীন পাঠান প্রমুখ। #
স/মা

