কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ সড়ক পরিবহন সমিতির অন্তবর্তীকালীন কমিটি ঘোষনা করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সিদ্ধান্তক্রমে মোঃ আবুল কালাম সহ-সভাপতি, মোঃ আমিনুল হক শামীম সাধারণ সম্পাদক ও মোঃ ছানোয়ার হোসেন ছানু সাংগঠনিক সম্পাদক এর স্বাক্ষরিত পত্রে এ কমিটি করা হয়। কিশোরগঞ্জ সড়ক পরিবহন সমিতির কার্যকরী পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠান ও সমিতির অন্তবর্তীকালীন কার্যক্রম পরিচালনার জন্য এ কমিটি গঠন করা হয়। এতে আহবায়ক লেলিন রায়হান শুভ্র শাহীন, সদস্য-সচিব শেখ ফরিদ আহম্মদ ও সদস্য প্রদীপ কুমার সাহা, সাইফুজ্জামান দিদার, মোঃ শামছুল ইসলাম, অধ্যাপক শ্যামল চন্দ্র দত্ত, বিলকিছ বেগম, অসীম সরকার বাধন ও মোঃ আব্দুল খালেক ভূঞা- এর সমন্বয়ে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
স/মা

