জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদের আয়োজনে ইউজিডিপি প্রকল্পের আওতায় জাইকার অর্থায়নে দুর্যোগ ব্যবস্থাপনায় কমিউিনিটি ভলান্টিয়ারদের সক্ষমতা উন্নয়নমূলক বিষয়ক ২দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালা উদ্বোধন মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া সিকদার । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম ও জাইকার প্রতিনিধি মো. রিয়াজুর রহমান মিয়া, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, উপজেলা সুজনের সভাপতি অধ্যাপক মো. আবদুল হালিম।
প্রশিক্ষনে উপজেলার চেচরীরামপুর, পাটিখালঘাটা ও আমুয়া ইউনিয়নের ৩০ জন ভলান্টিয়ার অংশ নেয়।
স/মা

