ঢাকামঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

চট্টগ্রাম টু লক্ষীপুরে নিয়মিত যাতায়াতের উপযোগী “শাহী” যাত্রী সেবা

admin
সেপ্টেম্বর ১৯, ২০১৭ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

এ.কে আজাদ 

চট্টগ্রাম টু লক্ষীপুরে যাতায়াতের উপযোগী “শাহী” নামক যে পরিবহন গাড়িটি নিয়মিত এই রুটে চলাচল করছে তার মানউন্নয়ন অন্যাণ্য গাড়ীর তুলনায় যথেষ্ট ভালো। জানা যায়, সু-দক্ষ ড্রাইভার দ্বারা পরিচালিত এই গাড়িটি দীর্ঘদিন যাবত অতি সুনামের সহিত যাত্রী সেবা প্রদান করে চলেছে। কথা হয়- চট্টগ্রাম টু লক্ষীপুর গামী বেশ ক’জন যাত্রীর সঙ্গে- তারা জানান, আমরা বিভিন্ন কারনে এই রুটে চলাচল করতে হয়। গাড়িতে সীট না পেলে যে কোন গাড়ীর শরনাপন্ন হতে হয়। এভাবে সব গাড়ীতেই চলাচল করতে হয়। তবে তুলনামূলক ভাবে শাহী নামক এই গাড়িটির সীট খুবই উন্নত এবং ড্রাইভার খুব দক্ষ বিধায় আমরা এখন এই গাড়ী দিয়েই বেশীর ভাগ যাতায়াত করি। কথা হয় শাহীর ম্যানাজার মোঃ মহসীন এর সঙ্গে তিনি জানান, যাত্রী সেবা প্রদান করিতে আমরা বদ্ধ পরিকর। কোন যাত্রী যাতে হয়রানী ও ঘূরপাকের স্বীকার না হয় সে দিক লক্ষ্য রেখে চট্টগ্রামস্থ প্রত্যেক কাউন্টার ও ষ্টাফদের বলে দেওয়া আছে। এছাড়াও কোন যাত্রীর সঙ্গে কোন ভাবেই যেন খারাপ আচরন না করা হয় সে ব্যাপারেও প্রত্যেককে হুশিয়ারী করে দেওয়া হয়েছে। বর্তমানে শাহীর ৩৫ – ৩৬টি গাড়ী রয়েছে। তারমধ্যে নরমাল গাড়ীর টিকেটের মূল্য ২৮০ টাকা ভি.আই.পি গাড়ীর টিকেটের মূল্য ৩৩০ – ৩৫০ টাকা নির্ধারিত আছে। চট্টগ্রাম শহরস্থ মোট কয়টি কাউন্টার আছে জানতে চাইলে তিনি বলেন অলংকার মোড়, বড়পুল, এ কে খান মোড়, ইপিজেড সহ ৫টি কাউন্টার রয়েছে।

 

স/মা