কেশবপুর(যশোর) প্রতিনিধি:
মঙ্গলবার সকালে কেশবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুকুল হোসেন হত্যা মামলার বাদি তার ভাই উপজেলার সাহাপুর গ্রামের আবুল কাশেম মোড়লের ছেলে মামুনুর রশীদ। অভিযোগ করেছেন যে, মুকুল হোসেন হত্যা মামলার এজাহার নামীয় ২ নং আসামি শিমুল হোসেনকে রহস্যজনক ভাবে বাদ দিয়ে তদমত্ম কর্মকর্তা চার্জশীট দিয়েছেন। যার বিরম্নদ্ধে তিনি বিজ্ঞ আদালতে না রাজী দাখিল করবেন।
তিনি উলেস্নখ করেছেন যে, গত ১৫ জুন ২০১৭ তারিখ সন্ধ্যায় জমিজমা সংক্রামত্ম বিরোধের জের ধরে চাচা আবুল কালাম, চাচাতো ভাই শিমুল হোসেন ও চাচীমা ঝরণা খাতুন পুর্ব পরিকল্পিত ভাবে বলস্নভ, ধারালো দা, লোহার রড ও শাবল নিয়ে অতর্কিত হামলা চালিয়ে ভাই মুকুল হোসেনকে হত্যা করে। এ ঘটনায় ১৬ জুন থানায় হত্যা মামলা রম্নজু হয়। যার নম্বর-১৫। তদমত্মকারি কর্মকর্তা এস আই শাহাজান তদমত্ম কালে বাদী ও বাদী পক্ষের সাথে কোন প্রকার আলোচনা ছাড়াই গত ১০ আগষ্ট বিজ্ঞ আদালতে চার্জশীট প্রদান করেছেন (যার নং-১৫০)। যাতে মামলার এজাহার নামীয় আসামি শিমুল হোসেনকে ও অজ্ঞাতনামা ৩ আসামিকে বাদ দেওয়া হয়েছে। লিখিত বক্তব্যে তিনি আরও উলেস্নখ করেছেন যে, এলাকার রেজা হাসান সবুজ ও তরিকুল ইসলাম দফাদার যোগাযোগের মাধ্যমে পুলিশকে দিয়ে এ ধরণের চার্জশীট প্রদান করিয়েছে। এ ছাড়া মুকুল, সবুজ ও তরিকুল প্রকাশ্যে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্নভাবে হুমকী দিয়ে চলেছে। মামলার বাদী সাংবাদিকদেও প্রশ্নের উত্তরে বলেন, আগামি ধার্য দিনে চার্জশীটের না দাবী জানাবেন বিজ্ঞ আদালতে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহতের পিতা আবুল কাশেম, ভাই মাসুদ রানা, ওলিয়ার রহমান, কামাল হোসেন সহ এলাকাবাসি।
স/এম

