ঢাকাসোমবার , ১৮ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ইবিতে শেখ হাসিনা হলে যৌন হয়রানি প্রতিরোধকল্পে সচেতনতামূলক কর্মসূচি পালিত

admin
সেপ্টেম্বর ১৮, ২০১৭ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

“যৌন নির্যাতন নারীর নয়, কাপুরুষের লজ্জা” শীর্ষক শ্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয় যৌন নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের দেশরতœ শেখ হাসিনা হলে যৌন নির্যাতন, হয়রানি, ইভটিজিং বন্ধে শিক্ষার্থীদের জন্য সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। কমিটির আহ্বায়ক প্রফেসর ড. নাসিম বানু’র নেতৃত্বে পরিচালিত এ কর্মসূচির অংশ হিসাবে হলের টিভি-কক্ষে রাত ৮টায় প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান-এর সঞ্চালনায় এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসময় উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী, হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, আইন সেল-এর প্রশাসক প্রফেসর ড. রেবা ম-ল, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. ইকবাল হোছাইন, আল-ফিকহ বিভাগের প্রফেসর ড. হালিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মসূচি চলাকালে হলের ছাত্রীরা ক্যাম্পাসে যৌন হয়রানির অভিজ্ঞতা এবং বিভিন্ন অভিযোগ কমিটির সামনে তুলে ধরেন।

  স/মা