ঢাকাসোমবার , ১৮ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছীতে সদর হাট বাজারের অতিরোক্ত টোল আদায়ের অভিযোগ

admin
সেপ্টেম্বর ১৮, ২০১৭ ১২:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

বদলগাছী(নওগাঁ)সংবাদদাত

নওগাঁর বদলগাছীতে সদর হাট বাজারের অতিরোক্ত টোল আদায় ও বিভিন্ন অনিয়োমের অভিযোগের তদন্ত রিপোট প্রেরন করা হয়েছে। অভিযোগে জানা যায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি এর বদলগাছী উপজেলার শাখা সভাপতি এবং নওগাঁ জেলা সমন্বয় কারী মোঃ মুজাহিদ হোসেন গত ৩১/১/১৭ইং তারিখে নওগাঁ জেলা প্রসাশক বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে বলা হয়েছে বদলগাছী হাট বাজারে সরকারী নিয়ম অনুযায়ী টোল আদায়ের তালিকা বোর্ডে টাংগিয়ে দিয়ে রাখার নিয়ম। কিন্ত হাট কর্মিটি সরকারী নিয়মকে অপেক্ষাকরে তাদের ইচ্ছা মত অতিরোক্ত খাজনা/টোল আদায় করে থাকে বলে এলাকার অনেক কৃষক ও ব্যাবসায়ীদের অভিযোগ রয়েছে। অভিযোগ কারী মুজাহিদ বলেন বদলগাছী হাট বাজারে দীর্ঘ দিন ধরে এ অনিয়ম চালিয়ে আসছে আমি উপজেলা বাসীর পক্ষে অভিযোগ করেছি।

উক্ত অভিযোগের আলোকে গত ২০/৩/১৭ইং বদলগাছী সহকারী কমিশনার(ভুমি)সুজিৎ দেবনাথ একটি নোটিশ প্রদান করেন। গত ৬/৪/১৭ইং তারিখে সকাল ১১টায় উপজেলা ভুমি অফিস কার্যলয়ে উভয় পক্ষ উপস্থিতে শুনানি শেষে বাদীর পক্ষে একটি রির্পোট উপ পরিচালক স্থানীয় সরকার নওগাঁ বরাবর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার গত ৬/৯/১৭ই্ং তারিখে ১৩৬৪ নং স্মারকে তদন্ত রির্পোট প্রেরন করেন। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুজিৎ দেবনাথ এর কথা বললে তিনি বলেন মুজাহিদ যে অভিযোগ করেছেন সেটা আমি যাচায় বাচায়ের জন্য বাদী/ বিবাদী দু পক্ষকে আমার কার্যলয়ে শুনানী শেষে বাদীর পক্ষে একটি রিপোট প্রেরন করা হয়েছে।

স/মা