শাহ আলম, গোয়াইনঘাট থেকে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ে পিয়াইন নদীর ভাঙ্গনের কবল থেকে বসত বাড়ি ও গ্রাম রক্ষার দাবীতে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১২ টায় পিয়াইন নদীর বাউরভাগ এলাকায় বাউরভাগ, বাউরভাগ হাওর, নয়াগাঙ্গেরপার ও বাংলাবাজার এলাকার সহ¯্রাধিক নারী পুরুষ এ মানব বন্ধন কর্মসূচীতে অংশ নেয়। স্থানীয় মুরুব্বী আজির উদ্দিনের সভাপতিত্বে ও বাউর ভাগ প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মতিনের পরিচালনায় অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তব্য রাখেন পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক মিনহাজুর রহমান, ইউপি সদস্য শাহ আলম, সাবেক ইউপি সদস্য রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মাসুক আহমদ, আওয়ামীলীগ নেতা নজরুল শিকদার, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজ উদ্দিন, রাধানগর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন, শিক্ষক আবুল কালাম আজাদ, বাউরভাগ ইসলামী যুব সংঘের সভাপতি হোসেন আহমদ, মইনুদ্দিন, ইব্রাহীম মিয়া, সাহেরা খাতুন প্রমুখ।
মানব বন্ধনে বক্তারা বলেন প্রতি বছরই পাহাড়ি ঢল ও পিয়াইন নদীর ভাঙ্গনে বিলীন হচ্ছে অত্র এলাকার বসত বাড়ি। গত একযুগে ওই এলাকার কয়েক শতাধিক ঘর বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বসত বাড়ি হারিয়ে সহায় সম্বলহীন হয়ে পড়ছে নদীর তীরবর্তী এলাকার মানুষ। তাই নদী ভাঙ্গনের হাত থেকে বসত বাড়ি রক্ষায় দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে স্থানীয় সংসদ সদস্যসহ সরকারের সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
স/মা

