জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে কাঠালিয়া উপজেলাকে ভিক্ষুকমুক্ত করনের লক্ষ্যে তালিকাভুক্ত ভিক্ষুকদের নিয়ে এক মতবিনিময় সভা শনিবার (১৬ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার সঞ্চালনা ও মুল বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা একটি বাড়ী একটি খামারের সমন্বয়কারী মো. খলিলুর রহমান, উপজেলা সুজনের সভাপতি অধ্যাপক মো. আবদুল হালিম ও প্রেস ক্লাবের সহ সভাপতি অধ্যক্ষ মো. ওবায়েদুল হক, ৬টি ইউনিয়নের ভুমি সহকারী কর্মকর্তা ও ইউপি সদস্যবৃন্দ।
এ মতবিনিময় সভায় উপজেলা ৬টি ইউনিয়নের ৩০০ জন তালিকাভুক্ত ভিক্ষুক অংশ নেয়।
স/মা

