ঢাকাশনিবার , ১৬ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

২৭ সেপ্টেম্বর আব্রামের প্রথম জন্মদিন

admin
সেপ্টেম্বর ১৬, ২০১৭ ৮:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

দীর্ঘদিন ধরে বড়পর্দায় অনুপস্থিত চিত্রনায়িকা পূর্ণিমা। কিন্তু নাটক, বিজ্ঞাপন, ইভেন্ট, ফিল্মি আড্ডা কিংবা সহকর্মীদের সঙ্গে গেটটুগেদার, সব জায়গাতেই সরব পূর্ণিমা। অন্যদিকে শাকিব-অপু পুত্র আব্রাম খান জয়। জন্মের পরপরই রীতিমত তারকা বনে গিয়েছে সে।

 

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তার নতুন কোন ছবি পোস্ট করা হলেই অল্প সময়ের মধ্যেই সেটি ভাইরাল হয়ে পড়ে। এই তো গত কয়েকদিন আগে পূর্ণিমা আব্রামের সঙ্গে তার ফেসবুক থেকে একটি ছবি পোস্ট করেছেন। এরপর থেকেই লাইক আর কমেন্টের ঝড় বইছে সে ছবিতে।

এদিকে আসছে ২৭ সেপ্টেম্বর আব্রামের প্রথম জন্মদিন। অপু এবং শাকিবের জীবনে এটি একটি বিশেষ দিন। দিনটিকে ঘিরে নানান পরিকল্পনা এঁটেছেন অপু-শাকিব। আর নানা হিসেব-নিকেশও শুরু করে দিয়েছেন।

 

গত ১০ এপ্রিল, কোলের শিশু নিয়ে প্রকাশ্যে এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসার পর গত বছরের ২৭ সেপ্টেম্বর কলকাতায় তাদের এই সন্তান হয়। দীর্ঘদিনের ঘর-সংসারও তাদের। অবন্তী বিশ্বাস অপু থেকে ধর্মান্তরিত হয়ে অপু ইসলাম খান নাম নিয়ে শাকিবকে বিয়ে করেছেন তিনি।

স/মা