ঢাকাশনিবার , ১৬ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিলও প্রতিবাদ সভা

admin
সেপ্টেম্বর ১৬, ২০১৭ ১২:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

মায়নামারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যার প্রতিবাদে শুক্রবার হেফাজতে ইসলাম বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার উদ্যেগে বাদ জুম্মা ফরিদপুর শহরে হাজার হাজার মুসুল্লির অংশগ্রহণে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের আলীপুর গোরস্থান জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয় । মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে।

হেফাজতে ইসলাম ফরিদপুর জেলা শাখার সভাপতি বর্ষীয়ান আলেমেদ্বীন আল্লামা জহুরুল হক এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্যে রাখেন, হেফাজতে ইসলাম ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা লিয়াকত আলী,শ্যামসুন্দরপুর নুরানীয়া হাফেজীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী শেখ ফরিদ,পুরুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা নিজামউদ্দীন, বাকিগঞ্জ মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. মাহমুদুল হাসান, । হেফাজতে ইসলাম ফরিদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মোস্তফা কামাল, হেফাজত নেতা মাওলানা সাদেকুল ইসলাম,মাওলানা মাসউদুর রহমান, মাওলানা রবিউল ইসলাম ভাসানী,মৌলভী লিয়াকত হোহেন, মাওলানা নুরুল আমিন,মাওলানা মোস্তাফিজুর রহমান,মাওলানাদেলোয়ারহোসেন প্রমুখ।

বক্তরা রহিঙ্গা গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে অং সান সুচিসহ সকল অপরাধীর বিচার দাবী করেন, পাশাপাশি মায়নমারের বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা গ্রহণের জন্য মুসলিম দেশ গুলোকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করার আহবান জানান, এছাড়া বাংলাদেশে মায়ানমারের সকল পন্য বর্জন ও নিষিদ্ধের দাবী জানান।

স/মা