স্বপন দাস, আগৈলঝাড়া
বরিশালের আগৈলঝাড়া উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র নাগ (৮২)
বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের বানিয়াচর মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়ে ও নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল শুক্রবার সকালে বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র নাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে ধর্মীয় অনুষ্ঠান শেষে আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের দাসপট্টি গ্রামের পারিবারিক শ্মশানে তার অন্তিষ্টিক্রীয়া সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি,সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান খালেদ হোসেন স্বপন, উজিরপুর উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন, বরিশাল জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর প্রতীক মহিউদ্দিন মানিক, বরিশাল জেলা আওয়ামীলীগের সদস্য, মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সমন্বয়ক আবু সালেহ্ মোঃ লিটন সেরনিয়াবাত, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী হাওলাদার, সিরাজুল হক সরদার, গৈলা ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন তালুকদর, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহবায়ক আব্দুল্লাহ লিটন, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক রমনী সরকার, যুবলীগ সভাপতি মোঃ সাইদুল সরদার, সাধারন সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, গৈলা ইউনিয়ন আওয়মীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নূর মোহাম্মদ গাজী, সাধারণ সম্পাদক হালিমুজ্জামান হালিম, আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন মোল্লা, শিক্ষক জহিরুল হক, এইচডিও পরিচালক কাজল দাশ গুপ্ত সহ সর্বস্তরের জনগন।
স/এষ্

