ঝিনাইদহ প্রতিনিধি
মাইকিং করে প্রতি বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত রোগী দেখা হয়। তিনি নাক,, কান, বাত ব্যাথা ও যৌন রোগ বিশেষজ্ঞ। ডাঃ মোঃ রইচ উদ্দিন মিয়া বাবু। এভাবেই তিনি শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ ভাই ভাই ফার্মেসীতে দীর্ঘদিন ধরে এলাকায় ব্যাপক মাইকিং করে রোগী দেখে আসছিল। কিন্তু প্রতারণার অভিযোগে ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার তাকে আটক করার পর এক বছরের জেল প্রদান করেছে।
ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওসমান গণি জানান, আটক এই চিকিৎসকের নাম, পদবী, পিতার নাম, মাতার নাম, সার্টিফিকেট, জাতীয় পরিচয় পত্র সব কিছুই ভোয়া। তার প্রকৃত নাম বাবুল হোসেন। কুষ্টিয়া সদর উপজেলারউজান গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। কিন্তু সে ডাঃ মোঃ রইচ উদ্দিন মিয়া বাবু নাম ব্যবহার করে গাড়াগঞ্জ ভাই ভাই ফার্মেসীতে দীর্ঘদিন ধরে রোগী দেখে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তার চেম্বারে অভিযান চালিয়ে আটক করা হয়।
তিনি আরো জানান তার ব্যাগে রক্ষিত এ বছরে প্যারামেডিকেলে ভতির একটি অফসরফ ঈধৎফ পাওয়া যায়। অতপর অপরাধের মাত্রা বিবেচনায় মোবাইল কোটের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অবশ্য আটক ডাক্তারের দাবি তিনি পেটের দায়ে নাকি এ রকম কাজ করেছেন।
স/মা

