ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে রোহিঙ্গা সমস্যা ও আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও বিএমএসএফ এর উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঝালকাঠি জেলা কার্যালয় ধ্রুবতারা ঝালকাঠি জেলা সভাপতি আসাদুজ্জামান বিপ্লব এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএমএসএফ, ঝালকাঠি জেলার সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু। মত বিনিময় সভায় বক্তব্য রাখেন ঝালকাঠি নাগরিক ফোরামের সহ-সভাপতি প্রফেসর এস এম শাহজাহান, ঝালকাঠি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঝালকাঠি জেলা সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ খান, দেশ বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, ধ্রুবতারার কেন্দ্রীয় ব্রাঞ্চ এন্ড ন্যাশনাল এ্যাফেয়ারস সেক্রেটারী এইচ এম গিয়াস উদ্দিন, ধ্রুবতারার জেলার সহ সভাপতি মাসুদ মধু, সহ সভাপতি মোঃ মিজানুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থার কোষাধ্যক্ষ মোঃ বাবুল মিনা, কোষাধ্যক্ষ মোঃ সোহেল রানা, সমাজ কল্যান সম্পাদক আবদুল কাউম, বিএমএসএফ এর উপপ্রচার সম্পাদক মোঃ ইমাম হোসেন বিমান, নির্বাহী সদস্য মোঃ খাইরুল ইসলাম, সাধারণ সদস্য সৈয়দ রুবেল, মোঃ দেলোয়ার হোসেন, রাজাপুরের সামাজিক সংগঠক মিরাজ খান প্রমুখ।
মতবিনিময় সভায় অসহায় নির্যাতিত রোহিঙ্গাদের সাহায্যের জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বক্তারা রোহিঙ্গাদের জন্য পুরাতন বা নতুন পরিধেয় কাপড়, শুকনা খাবার সরবরাহ করার জন্য সকল সংগঠন ও আপামর জনতাকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান। উপস্থিত সকলের সমন্বয়ে কাজ করার পরামর্শ গৃহীত হয়। “আমরা ঝালকাঠী বাসী” এই নামে কাজ করার জন্য সভায় সকলে একমত পোষন করেন। এ বিষয় জেলা প্রশাসণ, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক, শিক্ষাবিদ, সংগঠক, সুশীল সমাজ, স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তিদের সাথে যোগাযোগ করে সকল কাজ সুষ্ঠভাবে সম্পাদন করার সিদ্ধান্ত নেয়া হয়।
স/মা

