পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে ভারাহুত গ্রামের শ্রী মিলন (২৭) নামের এক যুবককে ৪০ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতে বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরউদ্দিন আল ফারুক এ রায় দেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার বিকালে উপজেলার ভারাহুত গ্রামের মিলনের বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় মাদক সেবন ও মাদক ব্যবসার অভিযোগে মিলনকে ৪০ দিনের কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়।
স/মা

