খালিদ হোসেন মিলু বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে রোগীর ও তার অভিভাবকদের সাথে দুর্ব্যাহার কারী অভিযুক্ত ডাঃ আরিফুজ্জামানকে শোকজ করা হয়েছে এবং একই সাথে ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ জাহিদ নজরুল চৌধুরী।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সুত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর বিকেলে ৫ টায় অভিযুক্ত ডাঃ আরিফুজ্জামান জরুরী বিভাগে কর্তব্যরত থাকা কালিন সময়ে রোগী ও তার অভিভাবকের সাথে দুর্ব্যবহার এবং চিকিৎসা সেবায় অবহেলার বিষয়ে গত ১১ সেপ্টম্বর ওই ডাক্তারের বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ জাহিদ নজরুল চৌধুরী ওই দিন ডাঃ আরিফুজ্জামানকে শোকজ করেন। যাহার স্মারক নং-উঃ.স্বা.কম/বদল/১৭২৪/৯০৫তাং-১১-০৯-১৭ইং এবং ওই দিন অপর একটি স্মারক নং উঃ.স্বা.কম/বদল/১৭২৪/৯০৪ তাং-১১-০৯-১৭ইং এর মাধ্যমে স্বাস্থ্যকমপ্লেক্স এর আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ রুহুল আমিনকে ২ দিনের মধ্যে অভিযোগের তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে গতকাল মঙ্গলবার তদন্তকারী কর্মকর্তা আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ রুহুল আমিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযুক্ত ডাঃ আরিফুজ্জামানকে পৃথক দুটি স্মারকে শোকজ ও তদন্ত শুরুর বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য গত ১০ সেপ্টম্বর বিকেল ৫ টায় ডাঃ আরিফুজ্জামান জরুরী বিভাগে কর্তব্যরত থাকা কালিন সময়ে উপজেলার চাংলা গ্রামের ছানোয়ার হোসেন এর স্ত্রী মৌসুমীকে চিকিৎসার জন্য আনা হয়। সেখানে চিকিৎসা অবহেলা সহ রোগী ও তার অভিভাবকদের সাথে দুর্ব্যবহার করেন। পরের দিন রোগীর অভিভাবক জিধিরপুর গ্রামের আবু সাইদ ওই ডাক্তারের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ ও প.প কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।
এ বিষয়ে অভিযোগকারী আবু সাইদ জানান, ডাঃ আরিফুজ্জামান এর বিরুদ্ধে একই অভিযোগ পত্রে ১০ সেপ্টেম্বর এর ঘটনার পাশা পাশি গত ১৫ আগষ্ট রাত সাড়ে ১০ টায় উপজেলা সদর কলেজপাড়া(জিধিরপুর) গ্রামের মৃতঃ খায়রুল ইসলামের স্ত্রী রিনা (৬০) গুরুত্বর অসুস্থ্য অবস্থায় জরুরী বিভাগে চিকিৎসা নিতে আসলে সেই দিন রাতে ও ওই ডাক্তার রোগী ও তার অভিভাবকদের সাথে দুর্ব্যবহার করেন। কিন্তু রহস্যজনক কারনে শোকজ ও তদন্তে এ বিষয়ে কিছুই উল্লেখ নেই। এ বিষয়ে ও অভিযোগকারী সহ ভুক্তভুগীরা তদন্তের দাবী জানান।
স/মা

