ঢাকাবৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কাবুলে ক্রিকেট স্টেডিয়ামের বাইরে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ৩ জন নিহত

admin
সেপ্টেম্বর ১৪, ২০১৭ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

আফগানিস্তানের রাজধানী কাবুলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বাইরে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেচে। এতে ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার কাবুলে সফাগেজা টি-২০ ক্রিকেট লিগ ম্যাচ চলছিল। সেই সময় স্টেডিয়ামের একটি গেটের সামনে এই আত্মঘাতী বোমা  বিস্ফোরণ ঘটে। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ জানান, আত্মঘাতী বোমা বিস্ফোরণে ২ জন  পুলিশ সদস্য ও একজন বেসামরিক মারা গেছেন। এসময় আহত হয়েছেন আরও ৫ জন।

ঘটনার পর খেলা বন্ধ করে দেওয়া হয়। খেলোয়াড়দের সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। খেলোয়াড়রা সবাই সুরক্ষিত রয়েছে বলে আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

স/মা