ঢাকাবৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কাঠালিয়ায় দুটি ভোট কেন্দ্রের ব্যালট পেপার আদালতে তলব

admin
সেপ্টেম্বর ১৪, ২০১৭ ৮:২১ পূর্বাহ্ণ
Link Copied!

 

জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৫নং শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী (আনারস) মো. তরিকুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে কেন্দ্র দখল, জালভোট ও অনিয়মের অভিযোগের মামলায় দুটি ভোট কেন্দ্রের সকল ব্যালট পেপার তবল করেছেন আদালত। এক আদেশে আগামি ৭ দিনের মধ্যে ব্যালট পেপার জমা দিতে বলা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ঝালকাঠি অতিরিক্ত জেলা জজ মো. বজলুর রহমান ও অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট মো. মানিকহার রহমান এর যৌথ আদালত এ আদেশ দেন। কেন্দ্র দুটি হচ্ছে- মধ্য কৈখালী মাদ্রাসা (আঃ জব্বার মাওলানার বাড়ি) ও কচুয়া মাধ্যমিক বিদ্যালয়। নৌকার প্রার্থী মো. মাহমুদ হোসেন রিপন বাদী হয়ে চলতি বছরের জানুয়ারিতে এ মামলা দায়ের করেন। ২০১৬ সালের ২২মার্চ এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, এর আগে একই অভিযোগ এনে নৌকার বিজয়ী প্রার্থী চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন এর বিরুদ্ধে পশ্চিম শৌজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট পূন:গণনার দাবিতে আদালতে মামলা করেন পরাজিত স্বতন্ত্র প্রার্থী (আনারস) মো. তরিকুল ইসলাম বুলবুল। দুটি মামলাই আদলতে বিচারাধীন

স/মা