ঢাকাবৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মিয়ানমারের রোহিঙ্গাদের উপর নির্যাতন, নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

admin
সেপ্টেম্বর ১৪, ২০১৭ ১২:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন, নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

আজ বুধবার সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে সামাজিক সংগঠন “উৎসর্গ” ও “নবউম্মেষ” এর আয়োজনে এ মানববন্ধনের আয়োজন করা হয় ।
এ সময় বক্তব্য রাখেন, উৎসর্গের সভাপতি সৈয়দ আরাফত আলী সামিন, সংগঠনটির সহ-সভাপতি সাদিব আহমেদ লিখন,সাধারণ সম্পাদক মাহাবি হোসেন মেহেদী, যুগ্ম-সম্পাদক তাসিন তাহমিদ, অর্থ সম্পাদক আসিফ আব্দুল্লাহ, নবউন্মেষের মুখপাত্র জামিল সিদ্দিকি,সহিদুল ইসলাম স্মরণ প্রমুখ ।

বক্তরা বলেন, শতশত বছর যাবত রোহিঙ্গাদের উপর নির্যাতন স্থায়ী ও চূড়ান্তভাবে বন্ধ করা ও মায়ানমারের সমস্ত সরণার্থী রোহিঙ্গাদের স্বদেশ ফিরিয়ে তাদের স্থায়ী নাগরিকত্বসহ সকল প্রকার মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জোর দাবী জানানো হয়।

স/মা