ঢাকাবৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ডেপুটি এটর্নি জেনারেল এসবি ভান্ডারীর মায়ের ১৫তম মৃত্যুবার্ষিকী

admin
সেপ্টেম্বর ১৪, ২০১৭ ১২:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি

দাউদকান্দিতে ব্যতিক্রমী সমাজসেবক ডেপুটি এটর্নি জেনারেল এসবি ভান্ডারীর মায়ের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
১৩ সেপ্টেম্বর বুধবার উপজেলার ভাগলপুরের বিশিষ্ট সমাজসেবী মরহুমা ফরিদুন্নেছার ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর নিজ গ্রামে এই দোয়া মাহফিলে যোগ দেন দাউদকান্দি, তিতাস, মেঘনা, হোমনা ও চান্দিনা উপজেলাসহ কুমিল্লা জেলার বিশিষ্টজনরা।
মরহুমার সুযোগ্য পুত্র ব্যতিক্রমী সমাজসেবক ডেপুটি এটর্নি জেনারেল ও যুদ্ধাহত বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এসবি ভান্ডারীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শোকসভা, খতমে কোরআন, দরিদ্রভোজ, কবর জিয়ারত ছাড়াও সনাতন ধর্মালম্বীদের প্রার্থনা লক্ষ্য করা যায়।
আয়োজিত শোক সভায় ডেপুটি এটর্নি জেনারেল এসবি ভান্ডারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. আব্দুস সবুর ও দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী। দোয়া-মাহ্ফিলে মোনাজাত পরিচালনা করেন, সাবেক সহকারী শিক্ষা অফিসার মোঃ রকিব উদ্দিন।

স/মা