ঢাকাবুধবার , ১৩ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিরাট কোহলি আনুশকা প্রেমিক জুটির কেমিস্ট্রি !

admin
সেপ্টেম্বর ১৩, ২০১৭ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

বলিউড তারকা ও ভারতীয় ক্রিকেটারদের মধ্যে প্রেমের বিষয়টিকে নিয়ে অনেকে রাখঢাক রাখলেও বিরাট কোহলি আনুশকার ক্ষেত্রে বিপরীতটাই ঘটছে। এ তারকা জুটি এখন মোটেই প্রকাশ্যে একসঙ্গে বের হতে লজ্জা পান না।

বরং তাদের এখন মাঝে মধ্যেই বিভিন্ন জায়গায় একান্তে সময় কাটাতে দেখা যায়। সম্প্রতি তারা এক সঙ্গে একটি অ্যাড শ্যুটও করেছেন।

সেই অ্যাড শ্যুটেরই বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ছবিতে এই প্রেমিক জুটির কেমিস্ট্রি অনস্ক্রিন এবং অফস্ক্রিন দুজায়গাতেই হিট। বিরুষ্কা ভক্তরা ছবি দেখার পর গোটা অ্যাডটি দেখার জন্যে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

তবে অ্যাড শ্যুটের যে ছবিটি সবচেয়ে বেশি হিট, সেটা হল, একটিতে অনুষ্কা ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে থাকলেও, বিরাটের চোখ তার লেডিলাভের থেকে মোটেই সরছে না।

ছবিতে দুজনকেই ভারতীয় পোশাকে দেখা যাচ্ছে। তবে ঠিক কিসের বিজ্ঞাপন এটি, সেটা এখনও বোঝা যাচ্ছে না। ইদানিং লাভবার্ডসকে হামেশাই একসঙ্গে দেখা যায়।

স/মা