ঢাকামঙ্গলবার , ১২ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে ডা. জাহেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

admin
সেপ্টেম্বর ১২, ২০১৭ ১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. মোহাম্মদ জাহেদের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার আলোচনা সভা ও দোয়া মাহফিলে ডা. জাহেদ এর সহধর্মণী ফাতেমা জাহেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুরের জেলা প্রশাসক ও ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে প্রধান পৃষ্ঠপোষক উম্মে সালমা তানজিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলার চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, প্রফেসর শাহজাহান, ডায়বেটিক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর শেখ আবদুস সামাদ, অধ্যাপক এম এ সামাদ, জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের কোষাধাক্ষ্য অধ্যাপক রবীন্দ্রনাথ সাহা,আর এম ও ডাঃ নকুল রঞ্জন সরকার এছাড়া ডা. জাহেদ এর শুভাকাঙ্খী ও পরিবাররের লোক উপস্থিত ছিলেন। সভায় ডা. জাহেদ এর জীবনী সম্পর্কে আলোচনা করা হয় এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা দোয়া করা হয়।

স/এষ্