ঢাকামঙ্গলবার , ১২ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের সভাপতির ছেলেকে কুঁপিয়ে হত্যা

admin
সেপ্টেম্বর ১২, ২০১৭ ১২:২০ পূর্বাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাংগা উপজেলার চান্দ্রা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনির উদ্দিন মাতুব্বরের ছেলে খালেদ হোসেনকে কুঁপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদ।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি খালেদ হোসেনকে গতকাল রাত সাড়ে নয়টার দিকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নেয় এক যুবক। পরে রাত দশটার দিকে স্থানীয়রা মারাত্বক আহত অবস্থায় তাকে থেকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত দেড়টার দিকে সে মারা যায়।

নিহত খালেদের পরিবার সূত্রে জানা গেছে, পাওনা টাকা চাওয়ার কারণে খালেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হয়েছে। নিহত খালেদের লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ভাঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

স/এষ্