ঢাকারবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বরিশালে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ, দগ্ধ ৪

admin
ফেব্রুয়ারি ১৯, ২০১৭ ৭:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

বরিশালের কীর্তনখোলা নদীতে “এমটি এ্যাংকর এইজ” নামে একটি তেলবাহী ট্যাংকারের ইঞ্জিনরুমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন দগ্ধসহ ৫ জন আহত হয়েছেন।

শনিবার রাত পৌনে ৯টার দিকে নগরের চাঁদমারী খেয়াঘাট সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন জাহাজের স্টাফ মো. শহিদুল ইসলাম (৫০), মো. হুমায়ুন কবির (৫০), গ্রীজার নাজমুল (৪৫) ও মো. আবু সুফিয়ান (২৪)। তবে আহত বাবুর্চি সানাউল্লাহ (৪৫) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দগ্ধ ৪ জনকে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ঘটনার পর ৪ জনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আগুন নিভিয়ে ফেলতে আমরা সক্ষম হয়েছি। ”

তিনি আরও জানান, “বিস্ফোরণে জাহাজের ইঞ্জিনরুম ও ডেকের ক্ষয়ক্ষতি হয়েছে। সার্বিক নিরাপত্তার লক্ষে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ও একটি উদ্ধারকারী জাহাজ ও বেসরকারি একটি কার্গোর সাহায্যে তেলবাহী ট্যাংকারটিকে টেনে তীরে যমুনার জেটিতে নিয়ে যাওয়া হয়েছে।